
আজারবাইজানের সঙ্গে নতুন করে সংঘর্ষে অন্তত ৪৯ আর্মেনীয় সেনা নিহত হয়েছেন। এ অবস্থায় দীর্ঘ দিন ধরে চলমান সীমান্ত সমস্যা সমাধানে আর্মেনিয়ার সঙ্গে যৌথ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। আর্মেনিয়া মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বলেছে, আজারবাইজানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে ওই সৈন্যরা মারা যান।
সম্প্রতি দক্ষিণ ককেশাস দেশগুলির মধ্যে কয়েক দশকের পুরনো শত্রুতা বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর সোভিয়েত-পরবর্তী বিশ্বে দ্বিতীয় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আর্মেনিয়ার তরফে জানানো হয়, জেরমুক, গোরিস এবং কাপানসহ আজারবাইজানের সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোরে গোলাবর্ষণ করা হয়। একে আজারবাইজানের একটি ‘বড় আকারের উস্কানি’ বলে অভিহিত করে এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আর্মেনিয়া।
সূত্র: দ্য গার্ডিয়ান