
বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপা’র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কাতার।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় সোমবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হওয়া ১১তম ইন্টারপা বার্ষিক সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশ সংগঠনটির কার্যকরী পরিষদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
বর্তমানে বিশ্বের ৬৩টি দেশ ইন্টারপা’র সদস্য। এর সদরদফতর তুরস্কে অবস্থিত।
এদিকে, ইন্টারপা সম্মেলনের দ্বিতীয় দিনে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা সোশ্যাল ভিজিটের অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় সংসদ, ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিনিধিরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এম জি