বিশ্বে গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও হাজার ৩৩০ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন চার লাখ ৮১ হাজার ৩৩৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু বেড়ে ৬৫ লাখ ২৫ হাজার ২৯১ জন এবং সংক্রমণ বেড়ে পৌঁছেছে ৬১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৯৭৯ জনে।
এসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ছয় লাখ ৭৪ হাজার ২৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৫০ লাখ ৩৯ হাজার ৯৯৯ জন।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে আর দৈনিক সংক্রমণে দক্ষিণ কোরিয়াকে টপকে শীর্ষে উঠে এসেছে জাপান।
এনজে