
ঢাকার বনানীতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই হামলা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ছোড়া ইট–পাটকেলে এবং লাঠির আঘাতে তাবিথ আওয়ালসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। এর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বনানীর কাকলী মোড়ে আওয়ামী লীগের নেতা–কর্মীরা বাংলাদেশ ইউএই মৈত্রী কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে মিছিল করতে থাকে। সেখানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি এম এ কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বনানী থানা কমিটির সাবেক সভাপতি মো. মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত হন।
এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।
এএ