
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের হীরক জয়ন্তী ও এ্যালামনাই সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় শহীদুল্লাহ কলাভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠানের শুরু হয়।
বিভাগের শিক্ষক প্রফেসর মো. ফজলুল হক ও ড. মোছা. আশীয়ারা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফায়েকউজ্জামান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কলা অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার ফরহাদ হোসেন ও প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ মো. সাইফুজ্জামান শেখর। অনুষ্ঠানে হীরক জয়ন্তী বক্তা বিভাগের ইমেরিটাস প্রফেসর এ বি এম হোসেনের বক্তব্য পাঠ করেন বিভাগের প্রফেসর সৈয়দা নূরে কাছেদা খাতুন ও অ্যালামনাই বক্তা ছিলেন ইমেরিটাস প্রফেসর এ কে এম ইয়াকুব আলী।
এর আগে হীরক জয়ন্তী ও অ্যালামনাই সম্মেলনে অংশগ্রহণকারীদের এক শোভাযাত্রা কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গিয়ে শেষ হয় ও সেখানে অনুষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর মো. আজিজুল হকের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর এম এ বারী। অনুষ্ঠানে শুভেচছা বক্তব্য রাখেন কাঁকনহাট পৌরসভার মেয়র মো. আব্দুল মজিদ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল স্মৃতিচারণ, অ্যালামনাই এসোসিয়েশনের সভা ও কমিটি গঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সানবিডি/ঢাকা/এসএস