
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার মো. সোহেল রানাকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ট্রাফিক রমনা বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো. আরিফুল ইসলামকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ক্রাইম বিভাগে, রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. মিজানুর রহমানকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে ট্রাফিক মিরপুর বিভাগে এবং গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান ফিরোজকে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে পল্লবী জোনে বদলি করা হয়েছে।
এম জি