
পুঁজিবাজার থেকে ২৭ বছরের লভ্যাংশ পেলেন শহীদ জননী জাহানারা ইমামের পরিবার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তার ছোট ছেলে সাইফ ইমামের কাছে লভ্যাংশ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকার চেক হস্তান্তর করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম ।
ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজড ফান্ডের (সিএমএসএফে) পক্ষ থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নজিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার প্রফেসর শেখ শামসুদ্দিন আহমেদ, প্রফেসর মিজানুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনূসুর রহমান এবং সিএমএসএফের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আইসিবি গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের উদ্ভোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে জানানো হয় ১৯৯৩ সালে ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি কোম্পানিতে বিনিয়োগ করেন জাহানারা ইমাম। ২০১৯ সাল পর্যন্ত তার লভ্যাংশের পরিমাণ ১ লাখ ৪২ হাজার ৪১০ টাকা।
বিএসইসির চেয়ারম্যান বলেন, বিশাল সংখ্যক মানুষ পুঁজিবাজার বিমুখ। কারণ মিউচুয়াল ফান্ডগুলো বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয় না। তিনি বলেন, মিউচুয়াল ফান্ডের বিশাল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে কাজ করছে কমিশন। ইতিমধ্যে ইসলামিক মিউচুয়াল ফান্ড হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পণ্য আসছে। সরকার এ ব্যাপারে সহায়তা করছে। আশা করছি আগামীতে শিল্পায়নের পুঁজিসংগ্রহ ও বিনিয়োগকারীদের জন্য বড় মাধ্যম হবে পুঁজিবাজার।
নজিবুর রহমান বলেন, সম্মিলিতভাবে কাজ করলে সবকিছুই সম্ভব। তাই আমরা পুঁজিবাজারের বিকাশে কাজ করছি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ