
কক্সবাজারের টেকনাফে নাফ নদে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১১ টায় টেকনাফের পৌরসভার নাইট্যং পাড়া এলাকার নাফ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাফ নদের তীরে ভেসে আসা এক ব্যক্তির উদ্ধার করা হয়েছে। তার বয়সব আনুমানিক ৪০ বছর। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এম জি