
মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত যুবদল কর্মী শাওন (২১) মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, ঘটনার পর থেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন মিরকাদিম পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের নেতা শাওন।
মহিউদ্দিন আহমেদ বলেন, নিহত শাওন সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ৮নং ওয়ার্ডের মুরমা এলাকায় সোয়াব আলীর ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
এম জি