
প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননাকর বক্তব্যের ব্যাখ্যা গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৭ মার্চ দিন ধার্য করা হয়েছে।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুই মন্ত্রীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিকুল হক ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
এর আগে আদালত অবমাননাকর নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য রোববার সকালে সুপ্রিম কোর্টে উপস্থিত হন দুই মন্ত্রী।