চট্টগ্রামের ভাটিয়ারীতে বিজয় এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত বিভাগীয় পরিবহন কর্মকর্তা মনিরুজ্জামান।
তিনি বলেন, এই দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।
সানবিডি/এমআর