
বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড তাদের নতুন প্রজেক্ট মিল্যাং ইউনিটে উৎপাদন শুরু করবে। আগামী ২৮ মার্চ থেকে এই প্রজেক্টের উৎপাদন কার্যক্রম শুরু হবে।
গতকাল ১৯ মার্চ শনিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রে আররও জানা গেছে, কোম্পানিটি আইপিওর টাকা দিয়ে এই প্রজেক্ট করেছে।
উল্লেখ, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে মতিন স্পিনিং মিলস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ২৭ পয়সা।
কোম্পানিটি ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছিল ৪ টাকা ২৫ পয়সা।