
ইউক্রেন যুদ্ধে আত্মসমর্পণ করলেই রুশ সেনাদের ১০ বছরের কারাদণ্ড! করতে পারবে না বাহিনী ত্যাগ বা জানাতে পারবে না যুদ্ধে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতিও। এসব শর্ত জুড়ে দিয়ে নতুন ডিক্রি জারি করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সরকারি নীতিমালা আর নিত্যনতুন ঘোষণার বিরুদ্ধে উত্তাল রাশিয়া। গোটা রাশিয়ায় চলছে পুতিন বিরোধী বিক্ষোভ-প্রতিবাদ। যুদ্ধে অতিরিক্ত সেনা মোতায়েন বা দখলকৃত অঞ্চলগুলোর গণভোটে ক্রেমলিনের সমর্থন বন্ধে বিতরণ করা হচ্ছে লিফলেটও। যে অপরাধে শুধু শনিবারই গ্রেফতার হয়েছেন ৭ শতাধিক রুশ নাগরিক। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা অথবা কর্তব্যে অবহেলার অভিযোগে করা হয় মামলা।
এর মাঝেই নতুন ডিক্রিতে সই করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে অনুসারে, যুদ্ধ থেকে হঠানো যাবে না মনোযোগ। তাতে ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে সেনাদের। তাছাড়া বিদেশিরা যুদ্ধে যোগ দিতে চাইলে পাবেন বাড়তি সুযোগ-সুবিধা।
সূত্র: আল জাজিরা