
জামালপুরের সরিষাবাড়ীতে জাহিদুল (২৮) নামের এক যুবক বজ্রপাতে নিহত হয়েছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) পোগলদিঘা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল দক্ষিণ দামোদরপুর গ্রামের হবিবর রহমানের পুত্র।
স্থানীয় আবদুল কাদের জানান, আজ সকালে জাহিদুল জমিতে ধান রোপণ করতে গেলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এ সময় তার ওপর হঠাৎ বজ্রপাত ঘটলে সে মাটিতে লুটিয়ে পড়ে। বজ্রপাতের প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানিতে জাহিদুলকে মাটিতে পড়ে যাওয়া দেখে পাশের জমিতে কাজ করা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, জাহিদুলের ছোট দুটি মেয়ে রয়েছে। তিন ভাইয়ের মধ্যে জাহিদুল সবার ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম জি