পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
বিষয়টি নিশ্চিত করে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জানিয়েছেন পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম।
তিনি জানান, উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।তবে তাৎক্ষণিকভাবে মৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম।
সানবিডি/এমআর