
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে । অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু জীবনের উপর আলোচনা সভা প্রভৃতি।
গত বুধবার (১৭ মার্চ ’২০১৫) নর্দান ইউনির্ভাসিটির অডিটরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ভারপ্রাপ্ত উপার্চায প্রফেসর ড.এ.ডব্লিউ.এম আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপ-উপার্চায ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করিম , ট্রেজারার মো: আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লেঃ কর্ণেল একতেদার আহমেদ সিদ্দিকী।
সানবিডি/ঢাকা/এসএস