
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) ফার্মাসি ইউনাইটেড ইন অ্যাকশন ফর এ বেটার ওয়ার্ল্ড প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।
রোববার (২৫ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সেমিনারে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস ঘুরে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
এসময় উপাচার্য বলেন, এই আয়োজনে শুধু শুধু নিজ ডির্পামেন্ট না পুরো বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। যে কোনো বিশ্ব দিবস উদযাপন করার মাধ্যমে নিজেদেরকে বিশ্বের নিকটে তুলে ধরতে পারা যায়। এবং অন্যদেরকে জানান দেওয়া যায় যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট পিছিয়ে নেই।
তিনি আরো বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের যাত্রা পরে শুরু হলেও এবং সুযোগ সুবিধা কম থাকলেও অনেক শিক্ষার্থী উচ্চ র্পযায় গেছে। ভবিষ্যৎ এই ডির্পামেন্ট আরো উন্নত করবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির ব্যবস্থা করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোশাররফ হুসাইনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এম জি