
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এ ঘটনায় এখনো অন্তত ৪৭ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই শওকত বলেন, বিভিন্ন স্থান থেকে সন্ধ্যা পর্যন্ত ৪৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বেশির ভাগ লোকের বাড়ি বোদা উপজেলায়। এখনো উদ্ধার অভিযান চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আর অসুস্থদের চিকিৎসা খরচ বহন করা হবে।
উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। কাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এম জি