
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর উদ্যোগে নওগাঁ সরকারি কলেজে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কলেজের প্রফেসর এসএম জিল্লুর রহমান।
সোমবার সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন শিল্প সহায়ক কেন্দ্র নওগাঁ এর উদ্যোগে অত্র কলেজের আয়োজনে ব্যবস্থাপনা বিভাগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রফেসর এসএম জিল্লুর রহমান বলেন, ‘পড়াশুনা শেষ করে চাকুরির অপেক্ষায় না থেকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে চলতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে নিজেকে সম্প্রসারন করতে হবে। উদ্দোক্তার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। কৃষিক্ষেত্র থেকে এখন অনেকেই সরে আসছেন। সবাই এখন শিল্পের দিকে ধাবিত হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘চাকুরির পিছনে হন্য হয়ে ঘুরার প্রয়োজন নাই। চাকুরিকে সোনার হরিণ মনে করার দরকার নাই। শিল্পের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক নওগাঁ ডেপুটি ম্যানেজার কেএম মোখলেছুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ড. মোস্তাফিজার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান উত্তম কুমার চক্রবর্ত্তী, সহকারি অধ্যাপক আব্দুল মোত্তালেব, প্রভাষক আব্দুল কাদের আল মাজিনী, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত চৌধূরী, প্রভাষক অনিরুদ্ধ স্যানাল, মোহাম্মদ আবুল হাসনাৎ, বিসিক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ। প্রশিক্ষনে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ১১০ জন শিক্ষার্থী অংশ নেন।
সানবিডি/ঢাকা/রাআ