
পুঁজিবাজারে কোন শেয়ারের দাম বাড়বে, কোন শেয়ারের দাম কমবে তা ডেটাই বলে দেবে বলে মন্তব্য করছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ভবিষ্যতে শুধু ডেটার ওপর নির্ভর করে পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২২ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত ‘রুল অব টেকনোলজি অ্যান্ড ইএসজি অ্যানালাইটিকস ইন সাসটেইনেবল ফাইন্যান্সিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আপনারা যারা শেয়ার মার্কেটে ব্যবসা করেন। তারা যদি আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স ব্যবহার করেন তখন আপনার কাছে কিউপিওর ডেটা আসবে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে দেবে ভবিষ্যতে আপনার কোন শেয়ারটা বাড়বে-কমবে।
মোস্তাফা জব্বার বলেন, আপনারা যদি বড় সম্পদের নাম বলেন তাহলে সেই সম্পদের নাম হচ্ছে ডেটা। এখন তো গ্রাফ ওঠা-নামা দেখে ইনভেস্টমেন্ট করেন। ভবিষ্যতে শুধু ডেটার ওপর নির্ভর করবে আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাবে, কোথায় যাবে না।
মন্ত্রী আরও বলেন, এই যে অবস্থাটা সেই অবস্থার জন্য আপনি যদি নিজে প্রস্তুত না হন এবং আপনি যদি তাতে অংশগ্রহণ করতে না পারেন, আপনার নিজের যদি দক্ষতাটা না থাকে, তাহলে আপনার জন্য সময়টা কঠিন হয়ে যাবে।
এএএমসিএমএফ’র সভাপতি ড. হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসইসি কমিশনার মিজানুর রহমান। বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ ও রুমানা ইসলাম।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ