
রাজধানীয় একটি অবৈধ বারে অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টা থেকে অভিযান চালিয়ে উত্তরায় কিং ফিশার রেস্টুরেন্টের লেক ভিউ নামের বার থেকে এ সব জব্দ করে পুলিশ। মূলত দেশি মদ বিক্রির জন্য অনুমোদন থাকলেও সেখানে অবৈধভাবে বিক্রি হচ্ছিল বিদেশি মদ।
উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. আকরামুল হোসেনের নেতৃত্বে চলে এই অভিযান। স্থানীয় মানুষ ও গণ্যমান্য ব্যক্তিদের অভিযোগে অভিযান পরিচালনা করে ডিবি। কিন্তু কর্তৃপক্ষ বারের বৈধতা দাবি করলেও কোন কাগজপত্র দেখাতে পারেনি।বারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স ছিলো কিনা তা পরীক্ষা-নিরিক্ষা করে পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করা হবে বলেও জানান উপ-কমিশনার মো. আকরামুল হোসেন।
এম জি