
নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার ২১ মার্চ সকাল ৯ টায় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রির্টানিং অফিসার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস এর পরিচালনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ শুরু হয়ে ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুর রহমান সহ আরো অনেকে।
এতে প্রধান নির্বাচন কমিশনার মুনিয়া হক বৃষ্টি এবং নুশরাত জাহান বর্ষা ও সাইদুর রহমান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন, প্রিজাইডিং অফিসার আনিকা বুশরা এবং ৭জন পোলিং অফিসার যথাক্রমে ইফফাত জাহান মিম, রাব্বি হাসান সিমান্ত, ফারজানা সুইটি, র্শমি সাহা, ইমন কাজি প্রমুখ।
লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ এ মোট ভোটার ১৮৭৯ জন এর মধ্যে ভোট প্রদান করেন ১২৪৪ শতকরা ৬৯.৩৪ জন। মোট ১৮ জন প্রার্থি নির্বাচনে প্রতিদন্দিতা করে ৫ শ্রেনী থেকে সর্বোচ্চ বেশি ভোট পেয়ে ৭জন প্রতিনিধি নির্বাচিত হয়।
স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নিরাপদ সড়ক চাই জেলার সভাপতি ও নির্বাচন পর্যবেক্ষক সৈয়দ খায়রুল আলম, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোঃ হিমায়েত হোসেন, প্রধান নির্বাচন কমিশনার রৌদ্র দ্বীপ চক্রবতী এবং স্টুডেন্টস কেবিনেট প্রধান নির্বাচিত প্রতিনিধি রিজায়ুল ইসলাম হ্নদয় বক্তব্য রাখেন।
পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে রির্টানিং অফিসার লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মৃত্যুঞ্জয় কুমার দাস ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন।
ফলাফলে ১০ম শ্রেনীতে মোরশেদ আলম, ৯ম শ্রেনীতে মোঃ ইমন, ৮ম শ্রেনীতে উম্মে হাবিবা ইমা, ৭ম শ্রেনীতে মোঃ আরমান শরীফএবং ৬ষ্ঠ শ্রেনীতে রিজাউল ইসলাম হ্নদয় স্টুডেন্টস কেবিনেট প্রধান প্রতিনিধি নির্বাচিত হয় এবং খাদিজা মুনমুন লিজা ও মোঃ ফয়সাল ২য় প্রতিনিধি নির্বাচিত হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দ উৎসবের আমেজ তৈরি করে।
শিক্ষাকাল থেকে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা প্রর্দশন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, সামাজিক কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করে গনতন্তের চর্চা এবং গণতান্তিক মুল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বেড়ে উঠতে পারবে বলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০১৬ এর নবনির্বাচিত প্রতিনিধিরা আশাবাদ ব্যাক্ত করে বলেন আমদের সামনের দিকে এগিয়ে যেতে এ নির্রবাচন গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।
সানবিডি/ঢাকা/আহো