
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৭)। এ ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) দিবাগত রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে থেমে থাকা তুরাগ কমিউনিটি নামে একটি লোকাল ট্রেনে এ ধর্ষণের ঘটনা ঘটে।
শনিবার (৮ অক্টোবর) অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করেছে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ।
গ্রেফতাররা হলো- সুমন (২১), নাইম (২৫), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ কালু (২২)। এছাড়া ইমরান নামের একজন পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে- ভূক্তভোগীর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। শুক্রবার মায়ের সাথে অভিমান করে তিনি ট্রেনে কমলাপুরে আসেন। পরে কয়েকজন তাকে ১নং প্ল্যাটফর্মের একটি লোকাল ট্রেনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে।
এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
এম জি