
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাকে নিরাপদ খাদ্য উপজেলা ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য উপজেলা ঘোষণা’ শীর্ষক এক সেমিনারে এ ঘোষণা দেয়া হয়। দেলদুয়ার উপজেলা পরিষদ এ সেমিনার আয়োজন করে।
সার্বিক সহযোগিতায় ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফ.এ.ও) এর নিরাপদ খাদ্য প্রকল্প। অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্য সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,এফ.এ.ও এর প্রতিনিধি মিঃ মাইক রবসন, সোসাইটি অফিসার অ্যান্ড চিপ টেকনোলজিকাল অ্যাডভাইজার ইনচার্জ এফএও ড. শ্রীধর ধর্মপুরী, নিরাপদ খাদ্য উপদেষ্টা ড. রোকেয়া খানম, নয়া কৃষি আন্দোলনের পরিচালক ফরিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদত হোসেন কবির, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনসহ উপজেলা প্রশাসনের সকল বিভাগী কর্মকর্তরা।
সেমিনারের আগে অতিথিরা উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে মত বিনিময় করেন।
দেলদুয়ার উপজেলাকে নিরাপদ খাদ্য হিসেবে ঘোষণার বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদ বলেন, প্রথমে এ বিষয়ে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরে বিভাগের কর্মকর্তা স্ব-স্ব বিভাগে কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষদেরকে সচেতন করা সম্ভব হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো