
শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ “শুদ্ধাচার প্রদান নীতিমালা” প্রণয়ন করেছে। এর আলোকে ২০২০-২০২১ অর্থবছরের জন্য পূবালী ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে পুরস্কৃত করা হয়েছে।
ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা-কর্মচারীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পূবালী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী ।
শুদ্ধাচার নীতিমালার আওতায় বাছাই কমিটি কর্তৃক ৫জন কর্মকর্তা-কর্মচারী হলেন - পরিচালনা পর্ষদ কর্তৃক নির্বাচিত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আলম খান চৌধুরী এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত ট্রেজারী বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মান্নান, নিতাইগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার খন্দকার মুস্তাফিজুর রহমান, কুষ্টিয়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম এবং মহাখালী কর্পোরেট শাখার কেয়ারটেকার নিশির চিশাম।
এএ