মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬০৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃত্যু বেড়ে দাঁড়ালো ৬৫ লাখ ৬১ হাজার ৮১৯ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৫১ হাজার ৪৪৫ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ৬২ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার ৮৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে ২ লাখ ২৮ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে জনের।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
সবশেষ তথ্য অনুযায়ী একদিনে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩২ হাজার ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৫৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৬৯ লাখ ৩ হাজার ৬১০ জনের করোনা শনাক্ত এবং ১১ হাজার ৫৮৪ জন মারা গেছেন।
এনজে