
নোয়াখালীর হাতিয়া উপজেলায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন- সহকারী পিজাইডিং অফিসার শাহাদাত হোসেন ও পোলিং অফিসার আব্দুল আউয়াল।
মঙ্গলবার সকাল ৯টার দিকে হাতিয়ার চরকিং ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান চরকিং বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বদিউজ্জামান।
তিনি বলেন, সকালে কেন্দ্র দখলের চেষ্টা চালায় আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন আহমদ, বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন মুহিনের সমর্থকরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই দুই নির্বাচন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার বদিউজ্জামান।