সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৯৮ বারে ১৫ লাখ ৭৩ হাজার ৯১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৩৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পেনিনসুলার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৯৭৪ বারে ২২ লাখ ৯২ হাজার ৯৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭০০ বারে ৮ লাখ ১৩ হাজার ৮২৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯.৮৯ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯.৭৬ শতাংশ, নাভানা সিএনজির ৯.৭৬ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৫৪ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৯.৫২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৮১ শতাংশ এবং মনোস্পুল পেপারের শেয়ার দর ৮.৭৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস