সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ২ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো শেয়ার লেনদেন হয়েছে ৯২ কোটি ৫৯ লাখ ৭৪ হাজার টাকার।
৯২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সী-পার্ল হোটেল, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, পেপার প্রসেসিং ও মনোস্পুল পেপার লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস