
জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ইংরেজি বিভাগের আয়োজনে হেজিমনি ইন ইএলটি ইন এ সোসিও-ক্রিটিক্যাল এজ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এই সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ইস্টার্ন ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. লরেন্স. এন. বার্লিন।
অনুষ্ঠানে ড. লরেন্স. এন. বার্লিন মূখ্য বক্তা হিসেবে সেমিনার প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি বলেন,ইএলটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষনের যে সব পদ্ধতি শেখানো হয় এবং প্রকৃতপক্ষে শ্রেণী কক্ষে যেভাবে পাঠদান করা হয় এই দুইয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে।শিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তবমূখী ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক করার ব্যাপারে জোর দিতে হবে।
সেমিনারে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মমিন উদ্দীনের সভাপতিত্বে প্রবন্ধের উপর আলোচনা করেন ড. মো: আবু জাফর এবং সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ। এছাড়াও সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষক ও বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এম জি