
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল শুক্রবার দুটি লাইটার জাহাজের (ছোট জাহাজ) সংঘর্ষে চারজন নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই নাবিক নিখোঁজ রয়েছেন। বাকি তিনজনকে উদ্ধার করা হয়েছে।
বন্দর সূত্র জানায়, সুলতান সানজার জাহাজ গত বুধবার বিকেল ৩টায় বহির্নোঙরে বড় একটি জাহাজ থেকে পাথর বোঝাই করে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার সাগরে পৌঁছে।
আকিজ গ্রুপের আকিজ লজিস্টিকস-২৩ জাহাজের সঙ্গে সংঘর্ষে সুলতান সানজার জাহাজটি ডুবে যায়। ডুবতে যেতে দেখে লাইটার জাহাজের তিন নাবিক অন্য নাবিকদের বাঁচাতে সাগরে ঝাঁপ দেন; কিন্তু তাঁদের আর খোঁজ মেলেনি। তিন নাবিক এ সময় সাগরে সাঁতার কাটছিলেন। এ সময় কোস্ট গার্ডের একটি টহল জাহাজ এগিয়ে এসে তিন নাবিককে জীবিত উদ্ধার করে।
কোস্ট গার্ড ও ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কর্মকর্তারা বলছেন, অতিরিক্ত পাথরবোঝাই এবং বেপরোয়া গতির কারণে জাহাজটি ডুবে গেছে।
এএ