
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ.হ.ম. মুস্তফা কামাল। তিনি বলেন, আজকের সভায় ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২১৯ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮৯৪ কোটি ৯২ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৮৪ কোটি ১৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ব্যয় হবে ২৪০ কোটি ১৫ লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিক-উল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম।
সানবিডি/ঢাকা/আহো