
রংপুরের মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সুদূরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানা পুলিশের ওসি মোস্তাফিজার।
নিহতরা হলেন, ওই ইউনিয়নের রামনাথেরপাড়া গ্রামের মঞ্জু মিয়ার ছেলে জিয়াম (১৫) ও আরজু মিয়ার ছেলে রনি (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো জিয়াম ও রনি ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। নামাজ শেষে সুদূরপাড়া এলাকার রাস্তা দিয়ে হাঁটছিল। এ সময় হঠাৎ একটি পিকআপ তাদের পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে। তবে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এম জি