
১৪ বছর ধরে নির্যাতনের শিকার মানুষ সর্বশক্তি দিয়ে জেগে উঠেছে। জনগণ আটঘাট বেধে শেষ প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের দাবিতে রাজপথে জনগণের বাঁধভাঙা উত্তাল স্রোত দেখে সরকারের বুকে কাঁপন ধরেছে। এজন্য প্রলাপ বকছে সরকারের মন্ত্রীরা।
সোমবার (১৭ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, বিদায়লগ্নে আওয়ামী লীগের যেকোনো সমাবেশে লোকসমাবেশ ফ্লপ বলেই বিএনপির সমাবেশ দেখে প্রলাপ বকছে সরকারের মন্ত্রীরা। পথে পথে বাধা দিয়েও মানুষকে থামানো যায়নি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের গোটা আমলজুড়েই দুর্ভিক্ষ চলছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে দুর্ভিক্ষের কথা বলে জনমনে আতঙ্ক ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী।
এম জি