
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকায় ইউকেভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন তিনি।
ব্রিটিশ হাইকমিশনার বলেন, অবাদ ও সুষ্ঠু নির্বাচনে তার দেশের সহায়তা অব্যাহত থাকবে।
এসময় ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্র অনেক এগিয়েছে, কিন্তু দক্ষতা নির্ভর শিক্ষায় বাংলাদেশকে আরো গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে বৃটিশ অনেক প্রতিষ্ঠান বাংলাদেশকে সহায়তা দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। দক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রমে ওয়েলকাম স্কিল প্রতিষ্ঠানটিও বাংলাদেশে একটি অনন্য সংযোজন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন, ভিডিও বার্তায় বক্তব্য রাখেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।
এএ