
রাজধানীর গুলশানে ট্রাকচাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোরে গুলশান ২ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম নেত্রকোনো জেলার দূর্গাপুর উপজেলার বাসিন্দা বলে জানায় পুলিশ।
নিহতের স্বজনরা জানান, সাইফুল গুলশান ২ নম্বর এলাকায় মাটি কাটার কাজ করতেন। ভোরে ওই এলাকায় ট্রাকচাপায় সাইফুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সানবিডি/ঢাকা/এসএস