
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবারও অব্যাহত রয়েছে দরপতন। টানা কয়েকদিন ধরে দরপতনে লেনদেন হয়েছে ডিএসইতে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন পতনে লেনদেন হয়েছে। তবে দুই বাজারেই লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, এই সপ্তাহের শুধুমাত্র দ্বিতীয় কার্যদিবস সোমবার ছাড়া প্রতিদিনই পতনে লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ৯০ কোটি টাকা বা ২৮ শতাংশ বেশি। আগের দিন এ বাজারে ৩২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৫৮ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, কেয়া কসমেটিকস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, এমারেল্ড অয়েল, স্কয়ার ফার্মা, এএফসি অ্যাগ্রো বায়োটেক, আমান ফিড, তিতাস গ্যাস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৭৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৫টি কোম্পানির, দর কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির।
সানবিডি/ঢাকা/এসএস