
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে জোরপূর্বক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ,মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোসহ সাধারন শিক্ষার্থীরা।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা ও সাধারন শিক্ষার্থীরাও মানব বন্ধনে অংশ নেয়। মানব বন্ধনে বক্তারা তনু হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব এন. এম. রবিউল আউয়াল চৌধুরী,ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, কুবি ছাত্রলীগ শাখার সাধারন সম্পাদক রেজা-ই-ইলাহী প্রমুখ।
সাংস্কৃািতক সংগঠনগুলোর মধ্যে অংশগ্রহন করে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অনুপ্রাস কন্ঠ চর্চা, থিয়েটার ভিক্টোরিয়া কলেজসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাধারন শিক্ষার্থীরা।
মানব বন্ধন শেষে শিক্ষার্থীরা দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনির উর্ধ্বতন কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনকে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেঁধে দিয়ে অবোরোধ তুলে নেয়।
সানবিডি/ঢাকা/রাআ