
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ২৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪১১ জনে। আর মোট করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৪৬৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এম জি