
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানতে তদন্ত কমিটি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
কোম্পানিটির বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রাকিবুর রহমান ও সহকারী পরিচালক মো.ফয়সাল ইসলাম।
বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, জনস্বার্থে জেমিনি সি ফুডের নিম্নোক্ত বিষেয়ের উপর তদন্ত কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন বলে মনে করে কমিশন। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ২০ কার্যদিবসের মধ্যে বিএসইসিতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হলো।
যেসব বিষেয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়:
এএ