
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ১ টাকা ৪৪ পয়সা।
অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান ছিল ২ টাকা ২৯ পয়সা।
একইসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ