
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।
তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে মঙ্গলবার (২৫ অক্টোবর) তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এএ