
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের (ডিআইপি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। ডিআইপির ডিজি পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এ সংক্রান্ত এক আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা। মেজর জেনারেল আনোয়ার ডিআইপির মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীর স্থলাভিষিক্ত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিআইপির ডিজির দায়িত্বে থাকা মেজর জেনারেল মোহাম্মমদ আইয়ূব চৌধূরীকে গত ৬ অক্টোবর সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে ডিআইপির ডিজির পদটি শূন্য থাকায় অধিদফতরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়।
এম জি