
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পেলেন সদ্য অবসরে যাওয়া সচিব মো. শহীদ উল্লা খন্দকার। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার (২৫ অক্টোবর) এক চিঠি দিয়ে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপড়া) উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য তাকে প্রতিনিধি হিসেবে মনোনয়ন দিয়েছেন।
প্রধানমন্ত্রী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ততার জন্য জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচনি এলাকা-২১৭ গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া)-এর উন্নয়ন কার্যক্রমে আমার পক্ষে দায়িত্ব পালনের জন্য মো. শহীদ উল্লা খন্দকারকে প্রতিনিধি মনোনয়ন প্রদান করা হলো।
উল্লেখ্য, মো. শহীদ উল্লা খন্দকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিব ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের আটাশী বাড়ি গ্রামের মৃত মোবারেক আলী খন্দকারের ছেলে।
এম জি