
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন-এর যৌথ উদ্যোগে‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ উপলক্ষে‘পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’ জবি ক্যাম্পাসে পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার জবির ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ অভিযানের আয়োজন করা হয়।
পরিচ্ছন্নতাঅভিযানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রমাননীয় মেয়র মোহাম্মদ সাইদ খোকন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেবলেন, “এধরনের অভিযানে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ আবশ্যক। মেয়র-এর দায়িত্ব সকলের, সবাই নিজ নিজ অবস্থান হতে এ দায়িত্ব গ্রহণ করলে ঢাকা শহর বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শহরে আবির্ভূত হবে।”
তিনি আরো বলেন, “গুলিস্তানস্থ মেয়র মোঃ হানিফ ফ্লাইওভারের একটি রুট ধোলাই খাল পর্যন্ত সংযোগ দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। ফ্লাইওভারের রুটটি খোলাই খাল পর্যন্ত সংযোগ হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকসহ পুরান ঢাকার জনগণ উপকৃত হবে।”এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশে পাশের পরিবেশ পরিছন্ন রাখার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করার কথা ব্যক্ত করেন।
এছাড়াও তিনি খুব দ্রুত সময়ের মধ্যে বহুল আলোচিত মেট্রোরেল প্রকল্পের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সংযুক্ত করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সঞ্চলনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল হোসেন, ৪৩নং ওয়ার্ড কমিশনার মোঃ আরিফ হোসেন ছোটন ও ৩৭ নংওয়ার্ড কমিশনার রহমান মিয়াজী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বক্তব্য প্রদানকরেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতৃবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।