
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শিষ্টাচার বহির্ভুতভাবে ব্যক্তিগত আক্রমণ করেছে। তবে ব্যক্তিগত আক্রমণ করলে কেঁচো খুঁড়তে সাপ বের হবে।
মির্জা ফখরুল বলেন, উন্নয়নের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার। কায়েম করেছে একদলীয় শাসন। সরকারকে মামলাবাজ মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নেতাকর্মীরা বাবার টাকা খরচ করে রাজনীতি করে।
রোববার (৩০ অক্টোবর) সকালে নয়া পল্টনে দলের যৌথসভা শেষ একথা বলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দুর্নীতি আর লুটপাট করে দেশের অর্থনীতিকে ভাগাড়ে পরিণত করেছে সরকার; আবারও বাংলাদেশকে পরিণত করেছে তলাবিহীন ঝুড়িতে। ৭ নভেম্বর উপলক্ষে, নয়াপল্টনে আলোচনাসভাসহ নানা কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
এম জি