
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের। এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত কোম্পানিটির স্ক্রিনে সর্বশেষ ২ হাজার ১৭৯টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ৮৫৮ টাকা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭৯৮ টাকা ২ পয়সা।
প্রসঙ্গত, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার পুরোটাই নগদ।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৪১ পয়সা।
এই কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।