
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান (২৬) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোমান নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের ওলিয়ার শেখের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ছিলেন।
হাসপাতার ও পারিবারিক সূত্রে জানায়, রোমান গত শনিবার রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হন। রোববার তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে রোববার রাত ৮টার দিকে তার মুত্যু হয়।
নড়াইল সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শামীমুর রহমান রোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এম জি