
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ৬ টাকা বা ৯ দশমিক ৫৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৫৬ টাকা ৭০ পয়সা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৩৭ লাখ ৬২ হাজার ৭৪টি শেয়ার ৪ হাজার ৪৭৯ বারে লেনদেন হয়।
লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ টাকা ৬ পয়সা বা ৬ দশমিক ৪৩ শতাংশ। এইদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৬৬ টাকা ৯০ পয়সা দরে। আজ ১৩ লাখ ৭৮ হাজার ১৫০টি শেয়ার ১ হাজার ২২৪ বারে লেনদেন হয়।
লুজারের তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্স্যুরেন্সের ৯ পয়সা বা ৫ দশমিক ৩৩ শতাংশ শেয়ার দর কমেছে।
লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডিবিএইচ, দুলামিয়া কটন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, ন্যাশনাল ফিড মিল, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ।
সানবিডি/ঢাকা/আহো