
ঝালকাঠিতে বড় ভাইকে খুনের দায়ে ছোট ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অন্য এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ শফিকুল করিম এ রায় দেন।
ফাঁসির দণ্ডাপ্রাপ্তের নাম নাজমুল। তিনি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের জিয়াউল হকের ছেলে। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত আসামির নাম বেল্লাল হোসেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি মান্নান রসুল এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, ২০১০ সালের ২৪ সেপ্টেম্বর গভীররাতে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আল-আমিনকে গলা কেটে হত্যা করে তার ছোট ভাই নাজমুল ও সহযোগী বেল্লাল। পরদিনই নিহতের বাবা জিয়াউল হক বাদী হয়ে ছোট ছেলেসহ তিনজনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন আদালতে উপস্থিত থাকলেও ফাঁসির দণ্ড পাওয়া আসামি নাজমুল উপস্থিত ছিলেন না। রায়ে খালাস পেয়েছেন এমাদুল নামে এক যুবক।
সানবিডি/ঢাকা/আহো